জানালার পাশে চেয়ারে বসে একজন বয়স্ক ভদ্রলোক গল্প বলছেন, টেবিলে চা, পুরোনো ছবি আর খোলা খাতা

Little Sound Jibonkotha · Memoirs & biographiesলিটল সাউন্ড জীবনকথা · জীবনী ও আত্মজীবনী লেখা

People leave. Stories stay,
if someone writes them down.
মানুষ চলে যায়, গল্প থেকে যায়।
যদি কেউ লিখে রাখে।

You talk. We write. In your name, in your own voice. A few afternoons and a cup of tea are all it takes to begin.আপনি বলবেন, আমরা লিখব। আপনার নামে, আপনার ভাষায়। শুরু করতে কয়েকটা বিকেল আর এক কাপ চা লাগবে। এর বেশি কিছু না।

The first conversation is only for listening.প্রথম আলাপটা শুধু গল্প শোনার জন্য।

Why a bookকেন একটা বই

One day the grandchildren will ask.একদিন নাতি-নাতনিরা জানতে চাইবে।

Where you started. Which mistake taught you the most. What you bought with your very first salary. These questions do come, usually a little late. It helps if there is a book on the shelf that can answer them.

আপনি কোথা থেকে শুরু করেছিলেন। কোন ভুলটা সবচেয়ে বেশি শিখিয়েছিল। প্রথম চাকরির প্রথম বেতনে কী কিনেছিলেন। এই প্রশ্নগুলো একদিন আসে, সাধারণত একটু দেরিতে। তখন বইয়ের তাকে এমন একটা বই থাকলে ভালো হয়, যে উত্তর দিতে পারে।

Many people say they will write it someday. Then someday never comes. Writing is hard. Talking is easy. You do the easy part. Leave the hard part to us.

অনেকেই ভাবেন, একদিন লিখব। সেই একদিন আর আসে না। লেখা কঠিন কাজ, বলা সহজ। সহজ কাজটা আপনি করুন। কঠিনটা আমাদের দিন।

Whose storiesকাদের গল্প

Every life is a book. Some just haven't been written yet.প্রতিটা জীবনই একটা বই। কোনোটা শুধু এখনো লেখা হয়নি।

  • Your own lifeনিজের জীবনFrom childhood to today, for the family who will read it after you.শৈশব থেকে আজ পর্যন্ত। পরিবারের জন্য, যারা আপনার পরে পড়বে।
  • A business, an institutionব্যবসা ও প্রতিষ্ঠানWhat you built from nothing, and the nights nobody saw.শূন্য থেকে যা গড়েছেন, আর সেই রাতগুলো, যা কেউ দেখেনি।
  • A working lifeপেশার অভিজ্ঞতাDoctor, lawyer, teacher, engineer, officer. A lifetime of lessons in one place.চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, প্রকৌশলী, কর্মকর্তা। সারাজীবনের শিক্ষা এক মলাটে।
  • A witness to timeসময়ের সাক্ষী1971, old Dhaka, a village that is not there any more.একাত্তর, পুরোনো ঢাকা, এমন একটা গ্রাম, যেটা এখন আর নেই।
  • Someone you missপ্রিয়জনের স্মৃতিA father, a mother, someone who is no longer here. Told by those who remember.বাবা, মা, কিংবা এমন কেউ, যিনি আর নেই। যাঁরা মনে রেখেছেন, তাঁদের মুখে।
  • A life abroadপ্রবাসের জীবনLeaving home, building another one, and coming back.দেশ ছাড়া, আরেকটা ঘর বানানো, তারপর আবার ফেরা।

How it worksকীভাবে কাজ হয়

Four steps. None of them is writing, for you.চারটা ধাপ। আপনাকে কোনোটাতেই লিখতে হবে না।

  1. The first conversationপ্রথম আলাপ

    At a time that suits you. We listen, ask a few questions, and get a sense of the size of the story. Cost and time are made clear right here.আপনার সুবিধামতো সময়ে। আমরা শুনি, কয়েকটা প্রশ্ন করি, গল্পের আকারটা বুঝি। খরচ আর সময়ের হিসাব এখানেই পরিষ্কার করে বলি।

  2. Story sittingsগল্প বলার বৈঠক

    At your home, your office, or on a video call. Keep old photographs, letters or diaries nearby. Memory wakes up faster with them.আপনার বাসায়, অফিসে, বা ভিডিও কলে। পুরোনো ছবি, চিঠি, ডায়েরি থাকলে কাছে রাখুন। ওগুলো দেখলে স্মৃতি তাড়াতাড়ি জাগে।

  3. Drafts, and your approvalখসড়া আর আপনার অনুমোদন

    You read every chapter. Whatever you want changed, changes. Nothing is final without your yes.প্রতিটা অধ্যায় আপনি পড়বেন। যা বদলাতে চান, বদলাবে। আপনার "হ্যাঁ" ছাড়া কিছুই চূড়ান্ত হয় না।

  4. Printed and boundছাপা ও বাঁধাই

    A well-made book, with your photographs in their places. A few copies for the family, or published for everyone. That is your decision.যত্ন করে বানানো বই, ছবিগুলো যার যার জায়গায়। পরিবারের জন্য অল্প কয়েক কপি, নাকি সবার জন্য প্রকাশ, সেটা আপনার সিদ্ধান্ত।

Your story, your sayআপনার গল্প, আপনার নিয়ন্ত্রণ

Some things are told to a writer the way they are told to a doctor.কিছু কথা লেখককে বলা হয় ডাক্তারকে বলার মতো করে।

  • What you do not say will not be written. What you ask us to leave out will not be there.আপনি যা বলবেন না, তা লেখা হবে না। যা বাদ দিতে বলবেন, তা থাকবে না।
  • The book carries your name as its author. Ours need not appear anywhere.বইয়ে লেখক হিসেবে থাকবে আপনার নাম। আমাদের নাম কোথাও না থাকলেও চলে।
  • Recordings, notes and drafts stay private. When the work is done, they are yours.রেকর্ডিং, নোট, খসড়া, সব গোপন থাকে। কাজ শেষে সব আপনার।
  • Bangla or English, whichever you are comfortable telling it in.বাংলা বা ইংরেজি, যে ভাষায় বলতে আপনি স্বচ্ছন্দ।

Questionsপ্রশ্ন ও উত্তর

What people usually ask firstমানুষ সাধারণত প্রথমে যা জানতে চান

How much does it cost?খরচ কত?

It depends on the length of the story, the number of sittings, the photographs, and how many copies are printed. After the first conversation we give you a clear figure in writing, before any work starts.গল্প কত বড়, কয়টা বৈঠক লাগবে, ছবি কত, কয় কপি ছাপা হবে, এসবের ওপর নির্ভর করে। প্রথম আলাপের পর কাজ শুরুর আগেই লিখিতভাবে পরিষ্কার হিসাব দিই।

How long does it take?কত সময় লাগে?

A life is not written in a hurry. Usually a few months. We agree on the timeline in the first conversation, and keep to it.জীবনের গল্প তাড়াহুড়ো করে লেখা যায় না। সাধারণত কয়েক মাস। সময়সীমা প্রথম আলাপেই ঠিক করে নিই।

I can't tell things in order.আমি তো গুছিয়ে বলতে পারি না।

Nobody can. Putting things in order is our job. You remember; we keep asking until the rest comes out.কেউই পারে না। গুছিয়ে নেওয়াটা আমাদের কাজ। আপনি শুধু মনে করুন। বাকিটা আমরা প্রশ্ন করে করে বের করে আনব।

I live abroad.আমি দেশের বাইরে থাকি।

The sittings work well on video calls. The printed books can be delivered to your family in Bangladesh.ভিডিও কলেই বৈঠক ভালো চলে। ছাপা বই দেশে আপনার পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়।

Can I give it as a gift to my father or mother?বাবা বা মাকে উপহার হিসেবে দেওয়া যায়?

Yes. It is often the best gift there is. You get in touch; we sit with them and work out the rest.যায়। অনেক সময় এর চেয়ে ভালো উপহার হয় না। আপনি যোগাযোগ করুন। বাকিটা আমরা তাঁর সাথে বসে ঠিক করে নেব।

Let the story begin with a cup of tea.গল্পটা শুরু হোক এক কাপ চা দিয়ে।

Send a message on WhatsApp. We will fix a day and a place that suit you.হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠান। কবে, কোথায় বসবেন, আপনার সুবিধামতো ঠিক করে নেব।

Know someone whose story deserves a book?এমন কাউকে চেনেন, যাঁর গল্পটা বই হওয়া উচিত?

Send them this page. Sometimes a nudge is all it takes.পেইজটা তাঁকে পাঠিয়ে দিন। অনেক সময় একটু ঠেলা দিলেই শুরু হয়ে যায়।

Jibonkothaজীবনকথা WhatsAppহোয়াটসঅ্যাপ